Monday, June 22, 2026
Home জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সক্রিয় করতে চায় মালয়েশিয়া

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সক্রিয় করতে চায় মালয়েশিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, মিয়ানমারের সঙ্গে সংলাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে আঞ্চলিক জোট আসিয়ানকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।

সোমবার মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা এবং মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় দুই দেশ সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ বা মালয়েশিয়ার একক সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবিক সংকট। এ কারণে আসিয়ানের সদস্য দেশগুলোর সহযোগিতায় মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা জোরদার করা হবে, যাতে সংকটের কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হয়।

বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গ ছাড়াও দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আনোয়ার ইব্রাহিম বলেন, কৃষি ও প্রচলিত খাতের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, জ্বালানি, অবকাঠামো, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা এবং প্রযুক্তিভিত্তিক শিল্পে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ রয়েছে।

বৈঠকের পর উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদবিরোধী গবেষণা এবং বিনিয়োগ উন্নয়নসংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক ও নথি বিনিময় করা হয়। উভয় নেতা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সক্রিয় করতে চায় মালয়েশিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, মিয়ানমারের সঙ্গে সংলাপ এগিয়ে নিতে এবং...

কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার, ২১ জুন ২০২৬, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব...

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

  দেশের বাজারে টানা দুই দফা মূল্যহ্রাসের পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম...

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর...

Recent Comments