Monday, June 22, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সেন্ট্রাল ও চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়নের আওতাধীন ২১টি এজেন্ট আউটলেটের মালিক, ১৪টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে রোববার (২১ জুন) মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইং-এর প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়ন প্রধান হাফেজ মোহাম্মদ সালামত উল্লাহ এবং চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়ন প্রধান এএফএম ফয়সাল কবির। সভায় সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মমতাজুল হক।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিংসহ বিভিন্ন সেবার মাধ্যমে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এই সেবাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে কাজ করছে।

তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানান। এ সময় তিনি এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া রসিদ সংগ্রহ এবং এসএমএস যাচাই করে লেনদেন নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত মতবিনিময় শেষে মুনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করল ইরান

বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের। ২২টি শট নিয়েও গোল করতে পারেনি বেলজিয়ানরা। ইরানি গোলক্ষক একাই ৭টি...

ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে...

কারসাজি রোধে বিএসইসির সঙ্গে ডিএসই সার্ভেইল্যান্স টিমের বৈঠক

পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজার তদারকি ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজার কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক...

তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন । আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের...

Recent Comments