Saturday, June 20, 2026
Home জাতীয় অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের অগাস্ট মাসেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প বিষয়ক মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগাস্টে দুটি নতুন পথে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হবে এবং পরবর্তী ধাপে ঢাকা-খুলনা পথে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ (বগি) যুক্ত করা হবে।

নরসিংদীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও ডিপিপি প্রণয়নের কাজ শেষ হয়েছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। কাউকে প্রতিপক্ষ না করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরেফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। পরে রেলমন্ত্রী সন্ধ্যায় আরও দুটি অনুষ্ঠানে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের অগাস্ট মাসেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা...

৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক ঘোষণা মামুনুল হকের

নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক...

বিনিয়োগ রোড শোতে বন্ধ কারখানা সচলের আহ্বান: প্রধানমন্ত্রী

দেশের অলাভজনক ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ রোড শো অনুষ্ঠিত হয়েছে। শিল্প,...

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে দুবাইতে প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজীর...

Recent Comments