Wednesday, June 17, 2026
Home জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনসভায় দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। পাচার রোধ করতে পারলে টাকার অভাব হবে না।’

কৃষক কার্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে। তারা জনগণের বন্ধু নয়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই গোষ্ঠিগুলো অশান্তি করার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব না। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

চা শ্রমিকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২ লক্ষ টাকা করে ৫০ জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, আজ বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন। এই সুধী সমাবেশ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তিনি নিম্নআয়ের মানুষদের মাঝে কার্ড বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments