Sunday, June 21, 2026
Home জাতীয় মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটির সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল পৌনে পাঁচটায় দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় বক্তব্য দেবেন।

দিনভর কর্মসূচি শেষ করে রাত সাড়ে আটটায় আকাশ পথে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান

এবি ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে জনাব মো. ফজলুর রহমান, এফসিএ নির্বাচিত হয়েছেন। গত ১৮ জুন ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়। এই...

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সমালোচনামূলক পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (২০ জুন) নিজের...

অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের অগাস্ট মাসেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা...

৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক ঘোষণা মামুনুল হকের

নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক...

Recent Comments