Monday, June 15, 2026
Home জাতীয় ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন জুবাইদা রহমান

ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন জুবাইদা রহমান

তরুণ প্রজন্মের বিজ্ঞানভিত্তিক চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় সেরা দলগুলোর হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ প্রথম, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় এবং হলিক্রস উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী দলগুলোর সদস্যদের মধ্যে ছিল শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা। জেলা পর্যায়ে মোট ১৮৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও দেশের শিক্ষার্থীরা তাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। একটি সফল বৈজ্ঞানিক প্রকল্প বা উদ্ভাবনের পেছনে দীর্ঘ সময়ের গবেষণা, অধ্যবসায় এবং নতুন কিছু করার মানসিকতা কাজ করে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে শুধু পরীক্ষাকেন্দ্রিক না রেখে বাস্তবমুখী ও সৃজনশীল করে তুলতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি তৈরি করবে। তরুণদের গবেষণা, স্টার্টআপ এবং নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনের পথকে আরও সুদৃঢ় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক পিএলসি  বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করল

এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার...

নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে...

ভারতের মেডিক্যাল ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে আইভ্যাক জানায়, এখন থেকে পরবর্তী...

ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন জুবাইদা রহমান

তরুণ প্রজন্মের বিজ্ঞানভিত্তিক চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় সেরা দলগুলোর হাতে পুরস্কার তুলে...

Recent Comments