Saturday, June 13, 2026
Home জাতীয় কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। এরপরও বিরোধী দল এ সিদ্ধান্তের সমালোচনা করছে, যা তাদের রাজনৈতিক উদ্দেশ্যকেই স্পষ্ট করে।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ঘোষিত বাজেটের পর বাজারে কোনো পণ্যের দাম বৃদ্ধি পায়নি। বরং জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়। তিনি দাবি করেন, বিরোধী দলের সমালোচনা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‌ বিএনপির রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের কল্যাণ নিশ্চিত করা। দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

পথসভায় তিনি নিজ হাতে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে হাজার হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

সদ্য ঘোষিত জাতীয় বাজেটে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের সহায়তায় দেশের প্রতিটি জেলায় বিপুলসংখ্যক কৃষি কার্ড বিতরণ করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়া হবে, যা উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই কৃষি, সেচ ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments