Wednesday, June 3, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে।

বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও দুই দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ফলে হাকান ফিদানের এবারের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতা অন্যতম আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই তাঁর এই ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে

আসন্ন জাতীয় বাজেটকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর, যা...

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর, যা...

শিশু রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে আসামিরা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক কার্যক্রম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৩ জুন) দিন...

Recent Comments