Monday, June 1, 2026
Home জাতীয় বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় দেশে এখনও জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে কম রয়েছে বলে তিনি দাবি করেন।

সোমবার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর বিশ্বের অধিকাংশ দেশই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশ যতটা সম্ভব বিলম্ব করে সীমিত পরিসরে এই সমন্বয় করেছে। আমদানিনির্ভর জ্বালানি খাতের কারণে আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে বলে উল্লেখ করেন তিনি।

সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের ওপর চাপ কমানো। এ কারণে আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘিরে সাম্প্রতিক কিছু ভাইরাল ভিডিও প্রসঙ্গেও কথা বলেন মাহদী আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ ও ভালোবাসার কারণে কখনও কখনও নিরাপত্তা বলয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এক প্রতিমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনোভাবেই পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না। দেশের শিক্ষা ও গণতান্ত্রিক অগ্রগতিতে উভয় ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে ভূমিকা রেখেছে। বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে সরকার সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমান নীতিগত সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments