Wednesday, May 27, 2026
Home জাতীয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, আত্মসংযম ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। তাই সামর্থ্যবানদের প্রতি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোরবানির সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঈদকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। যাতে মানুষ নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বার্তার শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহার শিক্ষা সবাইকে মানবকল্যাণে উদ্বুদ্ধ করবে এবং ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ...

প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টার দিকে টার্কিশ...

জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের জামাত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ফাঁকা হয়ে যাওয়া আবাসিক...

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নজরদারি চলছে: সড়কমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও আশপাশের সড়ক, রেল ও নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন...

Recent Comments