Wednesday, July 15, 2026
Home জাতীয় বৃষ্টিতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

বৃষ্টিতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। তবে ঈদের আগ মুহূর্তে টানা বৃষ্টি ও দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। বুধবার (২৭ মে) ভোর থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হলে ভোগান্তি আরও বেড়ে যায়।

সকাল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও মহাসড়কগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে খোলা ট্রাক, পিকআপ কিংবা ঝুঁকিপূর্ণ পরিবহনে বাড়ির পথে রওনা দেন। বৃষ্টিতে ভিজে শিশু ও নারী যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

এর আগে মঙ্গলবার রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় একযোগে ঈদের ছুটি শুরু হওয়ায় বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সড়কে নামেন। ফলে ভোগড়া বাইপাস, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীর অভিযোগ, ঢাকা থেকে চন্দ্রা পর্যন্ত যেতে সময় লেগেছে ৬ থেকে ৭ ঘণ্টা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বুধবারও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের কয়েকটি নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ঈদযাত্রায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments