Saturday, July 11, 2026
Home অর্থ-বানিজ্য শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার (২২ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (২৩ মে) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

এ ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে। অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে বলেও জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments