Monday, May 11, 2026
Home জাতীয় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা

আসন্ন পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একগুচ্ছ বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।

সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও বড় ধরনের যানজট তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাসে যত্রতত্র ওঠানামা নিরুৎসাহিত করতে পরিবহণ মালিক ও শ্রমিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদেরও নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বাসে ওঠানামা না করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল ও প্রবেশপথগুলোতে বিশেষ মনিটরিং চালু থাকবে। বিশেষ করে ধোলাইপাড়, গাবতলী ও আব্দুল্লাহপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত তদারকির ব্যবস্থা করা হয়েছে।

ফেরি পারাপারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মন্ত্রী জানান, ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ফেরিঘাট এলাকায় ব্যারিকেড স্থাপন ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা থাকবে।

নৌপথে নিরাপত্তা নিশ্চিতে স্পিডবোট বা ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। তবে নির্ধারিত টার্মিনাল ব্যবহার করে যাত্রীদের চলাচলের সুযোগ থাকবে।

এদিকে শিল্পাঞ্চলে একযোগে ছুটি শুরু হলে সড়কে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে উল্লেখ করে গার্মেন্টস মালিকদের প্রতি ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তার আশা, সমন্বিত এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আগের তুলনায় আরও স্বস্তিদায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নারায়ণগঞ্জে এমটিবির নেতৃত্বে অনুষ্ঠিত হলো “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিড ব্যাংক হিসেবে নারায়ণগঞ্জে কার্যরত আরও ৪১টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে সম্প্রতি “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬” আয়োজন করে। শিক্ষার্থীদের মাঝে আর্থিক...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা

আসন্ন পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একগুচ্ছ বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল...

পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠনের...

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে...

Recent Comments