Wednesday, June 17, 2026
Home জাতীয় নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রশাসনে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের ঘোষিত নির্বাচনি অঙ্গীকার ও জনগণের সঙ্গে সম্পাদিত জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনে নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে প্রতিটি পদকে সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান আরও উল্লেখ করেন, প্রশাসনের কোনো পদই স্থায়ী নয় এবং পরিবর্তনশীল বাস্তবতায় নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করাই হবে কর্মকর্তাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, বর্তমান সময়ে দারিদ্র্য ও বেকারত্বের চাপ বেড়েছে, পাশাপাশি কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও নানা সমস্যার মুখে পড়েছে। তবে জনগণের কষ্ট না বাড়িয়ে এসব সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, সন্ধ্যার পর বিশেষ করে শপিংমল ও মার্কেটগুলোতে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়াতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় নজরদারি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান। পথিমধ্যে সাধারণ মানুষ তাকে স্বাগত জানালে তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments