Monday, May 4, 2026
Home অর্থ-বানিজ্য পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকা-দিল্লি

পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকা-দিল্লি

ঢাকা-দিল্লি পুরোদমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যা গত দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় প্রচেষ্টা। ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা ইস্যু শুরু করেছে। অন্যদিকে ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে।

ভারতভিত্তিক সংবাদমাধ্যম  প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় যেসব বিষয় তুলে ধরেছিলেন। ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি সেই তালিকার ওপরের দিকে ছিল।
নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসাকেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরতে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে।’ ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকরা বলেছেন, বাংলাদেশে নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই ভিসা সেবা পুরোদমে চালু হতে পারে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়।গেল বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে এই দূরত্ব আরো বেড়ে যায়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়।

একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মিশনে ইটপাটকেলও ছোড়ে। এরপর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। পরের দিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লাখ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলোতে এবারের বোরো মৌসুম ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাত জেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক...

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১৭ জন কর্মকর্তাকে এই সিদ্ধান্তের আওতায়...

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

Recent Comments