Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পৌঁছে যাবে নগদে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পৌঁছে যাবে নগদে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬ সালে ভর্তি হওয়া ষষ্ঠ শ্রেণী (স্কুল ও মাদ্রাসা) ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এ উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। নতুন শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য নির্ধারিত পোর্টালে (https://hsp.pmeat.gov.bd/login) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ‘প্রাথমিক নির্বাচন’ মেন্যু থেকে ‘নতুন শিক্ষার্থী এন্ট্রি’ অপশনে গিয়ে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য প্রদান করে তা সংরক্ষণ করতে হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ৭ মে ২০২৬ পর্যন্ত। নির্দেশনা অনুযায়ী, নগদ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পিতা বা মাতার মধ্যে যাকে অভিভাবক নির্বাচন করা হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিমটি নিবন্ধিত থাকতে হবে।

সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম হিসেবেও শিক্ষার্থীর পিতা বা মাতার নাম থাকতে হবে। এর আগেও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ। এ বিষয়ে নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তির টাকা অত্যন্ত সফলভাবে বিতরণ করে আসছে নগদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

Recent Comments