Monday, June 1, 2026
Home কর্পোরেট নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে বৃহত্তর নোয়াখালী জেলার আওতাধীন ৫৪টি এজেন্ট আউটলেটের মালিক, ছয়টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার ও গ্রাহকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঞা আর বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক।

ফেনী শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজাররা বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ লক্ষ্য অর্জনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার আহ্বান জানান।

গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণের মাধ্যমে নিরাপদ লেনদেন, স্বয়ংক্রিয় রসিদ গ্রহণ এবং এসএমএসের মাধ্যমে লেনদেন নিশ্চিত করার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঞা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments