শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ও সময়সূচি জানিয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


