Tuesday, May 26, 2026
Home অর্থ-বানিজ্য সবজির দাম বেড়েছে, বেড়েছে চাল-মুরগিরও

সবজির দাম বেড়েছে, বেড়েছে চাল-মুরগিরও

রাজধানীর বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে গত সপ্তাহের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। তবে স্বস্তির খবর হলো—পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা এবং পটল ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচুরমুখী ও সাজনা ৮০ থেকে ১০০ টাকা এবং ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। পেঁপে ও মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৬০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা ১৮০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুদিনা পাতা ২০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা এবং চাল কুমড়া প্রতিটি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মুরগির বাজারে সোনালি কক মুরগি ৩৯০ থেকে ৪০০ টাকা, সোনালি হাইব্রিড ৩৬০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৮৫ টাকা এবং দেশি মুরগি ৭৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস ও গরুর কলিজা ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাথার মাংস ৪৫০ টাকা, বট ৪০০ থেকে ৪৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির মধ্যে সিম ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় ফুলকপি প্রতিটি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ২০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, ডাটা শাক দুই আঁটি ২০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।

মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রজাতির মাছের দামও তুলনামূলক বেশি রয়েছে।

ডিমের বাজারে লাল ডিম প্রতি ডজন ১১০ থেকে ১২০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিম হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সার্বিকভাবে, সবজির দামের ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের মধ্যে চাপ বাড়লেও পেঁয়াজ ও আলুর স্থিতিশীল দাম কিছুটা স্বস্তি দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments