Monday, May 25, 2026
Home অর্থ-বানিজ্য জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি হ্রাসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলা থেকে তৈরি পোশাক রপ্তানির বড় দুঃসংবাদ এলো। জানুয়ারি মাসে ইইউ-ভুক্ত দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারিতে বাংলাদেশ ইইউতে ১ দশমিক ৪৩ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ইউরো।

উদ্যোক্তারা বলছেন, পণ্যের দাম কমে যাওয়ার কারণে রপ্তানিতে এই বড় ধরনের অবনতি হয়েছে।

তথ্য অনুযায়ী, জানুয়ারী মাসে রপ্তানির পরিমাণ কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ, আর প্রতি কেজি পোশাকের গড় দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।একই সময়ে একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে প্রায় ১ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে ৭৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার রপ্তানি হয়েছিল। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৭৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলারের তৈরি পোশাক।

উদ্যোক্তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন ও বিভিন্ন বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে চীন, ভারত, ভিয়েতনামসহ বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো এখন ইইউ বাজারে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। আবার দ্রুত এই অনিশ্চয়তা কেটে যাওয়ারও আশা করছে।

উদ্যোক্তাদের মতে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে ইইউ থেকে আসে। তাই এ ধারা অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনীতিতেও চাপ তৈরি হতে পারে। তবে আশার আলো দেখছেন তারা। তারা বলছেন, দেশে গণতান্ত্রিক সরকার আসার ফলে রপ্তানির জন্য দেশি চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি তৈরি পোশাক রপ্তানি হওয়া দেশগুলোতে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এর ফলে উদ্ভূত সংকট দ্রুতই কেটে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments