Wednesday, June 3, 2026
Home জাতীয় লাইসেন্সবিহীন হাসপাতাল ক্লিনিক ১০২৭: হাইকোর্টকে স্বাস্থ্য অধিদপ্তর

লাইসেন্সবিহীন হাসপাতাল ক্লিনিক ১০২৭: হাইকোর্টকে স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশে লাইসেন্সধারী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকের সংখ্যা ১৫ হাজার ২৩৩টি। আর লাইসেন্সবিহীন রয়েছে এক হাজার ২৭টি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা রিটে হাইকোর্টে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্র“য়ারি দিন রেখেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে এ বিষয়ে অনুসন্ধান করে ১৫ জানুয়ারি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একইসঙ্গে রুলে আয়ানের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এছাড়া সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন কতগুলো হাসপাতাল রয়েছে, তার তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (স্বাস্থ্যসেবা) নির্দেশ দেওয়া হয়েছিল। এ আদেশ অনুসারে ২৯ জানুয়ারি অধিদপ্তরে উপ-পরিচালক ডা. পরিমল কুমার পালের সই করা ১৫ পৃষ্ঠার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

রোববার আদালতকে রাষ্ট্রপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন কতগুলো হাসপাতাল রয়েছে, তার তালিকা এসেছে। রিট আবেদনকারী আইনজীবী হলফনামা আকারে বক্তব্য দাখিলে মুলতবি চান। এরপর আদালত ১৮ ফেব্র“য়ারি শুনানির দিন রাখেন।

আইসিইউর চরম সংকট : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে দশ হাজার মানুষের জন্য সরকারি হাসপাতালে শয্যা আছে ৩টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায় থাকার কথা ৩৫টি। সেই সঙ্গে রয়েছে জনবলের ঘাটতি। দেশে সাধারণ চিকিৎসার চেয়েও বেহাল দশা আইসিইউর। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র আইসিউর তথ্য রাখে। কেন্দ্রে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১ হাজার ১৮৫টি আইসিইউ ও ৬৯৫টি এইচডিইউ শয্যা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments