Tuesday, May 26, 2026
Home ব্যাংক-বীমা ব্যাংকের পরিচালক নিয়োগের নিয়ম কঠোর করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের পরিচালক নিয়োগের নিয়ম কঠোর করল বাংলাদেশ ব্যাংক

রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন বিষয়ে নীতিমালা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, পরিচালনা পর্ষদের পরিচালক সংখ্যা হবেন সর্বোচ্চ ২০ জন এবং স্বতন্ত্র পরিচালক হবেন তিনজন। তবে ২০ এর নিচে পরিচালক হলে স্বতন্ত্র পরিচালক দুইজনের বেশি হতে পারবেন না। একইসঙ্গে কোনো একক পরিবার হতে তিনজনের বেশি সদস্য পরিচালক হতে পারবেন না।

আর পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। আর ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংকে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যবসায়িক কার্যক্রম যথাযথ ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তির সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়া আবশ্যক। ব্যাংকের কর্মকাণ্ড প্রধানত আমানতকারীদের অর্থে পরিচালিত হয়। এক্ষেত্রে আমানতকারীদের স্বার্থরক্ষা করা অপরিহার্য।

এ কারণে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের দায়িত্ব অপরাপর কোম্পানির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালে ব্যাংক-কোম্পানি আইনে বেশি সংশোধনী আনা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আর এ সংশোধনের ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন এবং পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য, যোগ্যতাসহ বিভিন্ন বিষয়ে নতুনভাবে নীতিমালা প্রণয়নের আবশ্যকতা দেখা দিয়েছে। ব্যাংক খাতে সুশাসনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে পরিচালনা পর্ষদের গঠন, পরিচালকের দায়িত্ব ও কর্তব্যসহ এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এ নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments