Tuesday, July 7, 2026
Home অর্থ-বানিজ্য ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতাদের পছন্দে ওয়ালটনের আধিপত্য

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতাদের পছন্দে ওয়ালটনের আধিপত্য

পবিত্র রমজান মাস ঘিরে দেশের উৎসবের বাজারে আবারও তীব্র উচ্ছ্বাস দেখা দিয়েছে। ঈদুল ফিতরের আগে পোশাক, জুতা ও গৃহস্থালি পণ্যের পাশাপাশি এবার গৃহস্থালি ইলেকট্রনিক্স, বিশেষ করে রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনার প্রবণতা বেড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রমজান শুরুর পর পরিবারে খাদ্য সংরক্ষণ, ইফতার ও সেহরির প্রস্তুতি, অতিথি আপ্যায়ন এবং ঈদ-পরবর্তী ব্যবহার মিলিয়ে নতুন ফ্রিজ কেনার চাহিদা বৃদ্ধি পায়। এই মৌসুমে দেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ক্রেতাদের শীর্ষ পছন্দ।

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্রেতারা শুধুমাত্র “একটি ফ্রিজ” কিনতে চাইছেন না; তারা এখন বিদ্যুৎ সাশ্রয়ী, নির্ভরযোগ্য, নান্দনিক ডিজাইনের এবং প্রযুক্তিসম্পন্ন ফ্রিজ চাইছেন, যা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য এবং বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত রাখবে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, রমজান মাসে পরিবারভিত্তিক খাদ্য সংরক্ষণের প্রয়োজন বেড়ে যায়। ইফতার ও সেহরির জন্য আগে থেকে খাবার সংরক্ষণ, ফল, দুগ্ধজাত খাবার, মাংস ও হিমায়িত খাদ্য নিরাপদে রাখার জন্য বড় বা উন্নতমানের ফ্রিজের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। ফলে পরিবারগুলো পুরোনো ফ্রিজ পরিবর্তন করে নতুন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেন।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, ঈদ মৌসুমে ফ্রিজের বিক্রি বরাবরই ভালো হয়। এটি মূলত ক্রেতাদের বেতন-বোনাসের সময়কালকে কেন্দ্র করে। বাংলাদেশের রোজা ও কোরবানির ঈদকে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম হিসেবে দেখা হয়, যেখানে সারা বছরের মোট ফ্রিজ বিক্রির অর্ধেকেরও বেশি বিক্রি হয়।

ওয়ালটন ফ্রিজে উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্য পারফরম্যান্স, বিদ্যুৎ সাশ্রয়ী ফিচার, দ্রুত বিক্রয়োত্তর সেবা এবং আধুনিক কিচেনের সঙ্গে মানানসই ডিজাইনের কারণে ক্রেতারা আস্থা রাখছেন। এছাড়াও অ্যাডভান্সড এআই ও আইওটি ফিচার, এমএসও ইনভার্টার টেকনোলজি, ডুয়াল টেম্পারাচার কন্ট্রোল, হলিডে/টারবো/সুপার মোড, ২১.৫-ইঞ্চি ডিসপ্লে, রিভার্সিবল ডোর ও ওয়াটার ডিসপেনসারসহ আধুনিক সুবিধা রয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ঈদকে সামনে রেখে গৃহস্থালি প্রস্তুতিতে নতুন ফ্রিজ কেনার প্রবণতা বেড়েছে। প্রযুক্তি, ব্যবহারিক সুবিধা এবং বাজার-সম্মত দামের সমন্বয়ে ওয়ালটন নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে।

ঈদ উপলক্ষ্যে ওয়ালটন গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে। ‘নেক্সট লেভেল ডিল’ ক্যাম্পেইনে ফ্রিজ ক্রয়ে ক্রেতারা ফ্রি উপহার পাচ্ছেন। এছাড়াও ‘সংযমে সাশ্রয়’ ক্যাম্পেইনে ১০ শতাংশ ছাড় এবং ‘ঈদ ও উইকেন্ড স্পেশাল’ অফারে অনলাইনে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ১৮ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

ওয়ালটনের ফ্রিজ ক্যাটাগরিতে ডাইরেক্ট কুল, নো-ফ্রস্ট, ফ্রিজার, বেভারেজ কুলারসহ ৫০–৬৬০ লিটার ধারণক্ষমতার ৩’শতাধিক মডেল রয়েছে। দাম শুরু হয় ১৫ হাজার ৬৯০ টাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকার মধ্যে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments