Wednesday, July 15, 2026
Home জাতীয় ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির হুঁশিয়ারি দিলেন সড়কমন্ত্রী

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির হুঁশিয়ারি দিলেন সড়কমন্ত্রী

ঈদে ভাড়া না বাড়ানোর নির্দেশ, যাত্রী স্বস্তিতে রাখতে নজরদারি জোরদার

সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে এ বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এলাকা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মাণাধীন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব স্থানে প্রতিবছর যানজট বা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, সেসব পয়েন্ট চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে টার্মিনাল ব্যবস্থাপনা শক্তিশালী করা হচ্ছে। অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে প্রয়োজন হলে বিশেষ ট্রিপ পরিচালনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি ও নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমানভাবে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নদীপথকে সচল ও নিরাপদ রাখতে পরিবেশগত মানদণ্ড অনুসরণে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments