Sunday, May 31, 2026
Home কর্পোরেট ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর গুলশানস্থ সিক্স সিজন হোটেল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যেগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এতে আরও উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, এক্সপার্টস একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরি মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অথিতিবৃন্দ।

দিনের প্রথমার্ধে প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রোগ্রামের আয়োজন করা হয়, এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান তার বক্তব্যে বলেন, আমাদের এই দীর্ঘ পথচলা এবং আজকের এই সাফল্য সম্ভব হয়েছে সুদৃঢ় টিমওয়ার্ক এবং আমাদের সম্মানিত বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থার কারণে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি। আগামীতেও আমরা সেবার গুণগত মান অক্ষুন্ন রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একইভাবে নিয়োজিত থাকতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments