Thursday, July 16, 2026
Home জাতীয় সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন টুকু

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা শপথ নেন। তবে একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রস্তাব থাকলেও বিএনপির সংসদ সদস্যরা তা থেকে বিরত থাকেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ গ্রহণের আগে সাংবাদিকদের জানান, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তিনি বলেন, “আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়। সংবিধানে এই পরিষদের বিধান এখনও সংযোজিত হয়নি।”

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রথমে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের কাঠামো, ক্ষমতা ও সদস্যদের শপথ গ্রহণের বিধান স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিএনপির এমপিরা এ বিষয়ে কোনো শপথ নেবেন না বলেও জানান তিনি।

এদিকে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে জোট ২১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংবিধান সংস্কার প্রশ্নে শুরু থেকেই রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা না গেলে ভবিষ্যতে এ নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে। তবে বিএনপি নেতৃত্ব বলছে, তারা সংবিধান ও আইন মেনেই সব সিদ্ধান্ত নেবে এবং প্রক্রিয়াগত স্বচ্ছতার মাধ্যমেই সংস্কারের পথে এগোতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments