Thursday, July 16, 2026
Home জাতীয় রমজান উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি, যুক্ত হলো আরও দুই নতুন...

রমজান উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি, যুক্ত হলো আরও দুই নতুন পণ্য

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ২০ দিন।

টিসিবি জানিয়েছে, রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং নিম্নআয়ের মানুষের সহায়তায় দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ বিক্রি পরিচালনা করা হবে। এ সময়ে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুরসহ পাঁচ ধরনের পণ্য নির্ধারিত দামে পাওয়া যাবে।

নির্ধারিত মূল্য অনুযায়ী, ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে বাড়তি হিসেবে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। ছোলা প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা বাজারদরের তুলনায় কম।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ অনুযায়ী এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন। ট্রাকসেলের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০ জন করে ক্রেতার কাছে পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরে ২০টি এবং অন্যান্য মহানগরে ১৫টি করে ট্রাক থাকবে। এছাড়া দেশের ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সব মিলিয়ে প্রায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাক এ কার্যক্রমে অংশ নিচ্ছে।

টিসিবির আশা, এ উদ্যোগ রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কিছুটা হলেও বাড়াতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments