Tuesday, June 2, 2026
Home জাতীয় রাজনীতি জনসম্মুখে সত্য তুলে ধরেই দাপট ভাঙার অঙ্গীকার তাসনিম জারার

জনসম্মুখে সত্য তুলে ধরেই দাপট ভাঙার অঙ্গীকার তাসনিম জারার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, রাজনৈতিক ক্ষমতার দাপট মোকাবিলায় শক্তির ব্যবহার নয়, বরং অন্যায়ের ঘটনাকে জনসম্মুখে তুলে ধরাই হবে তার মূল কৌশল। নির্বাচিত হলে সৎ থাকা সম্ভব হলেও প্রভাবশালী রাজনৈতিক নেতা বা গোষ্ঠীর চাপ সামলানো যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান, অন্যায়কে “পাবলিক রেকর্ডে” পরিণত করাই হবে তার লড়াইয়ের পথ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সব সময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া, যাতে তা উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। তার ভাষায়, যারা দীর্ঘদিন ধরে দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় প্রকাশ্য এক্সপোজারকে।

তিনি বলেন, কোনো অনিয়ম বা অন্যায়ের ঘটনা যদি সঠিকভাবে ডকুমেন্ট করা হয় এবং তা জনসমক্ষে আনা যায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিজেরাই চাপের মুখে পড়ে। তখন তারা বাধ্য হয় নিজেদের কর্মী ও সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে। জনমত ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি হয়, তা কোনো দল বা নেতৃত্ব সহজে এড়িয়ে যেতে পারে না।

তাসনিম জারা জানান, এই কৌশল বাস্তবায়নের জন্য তার হাতে দুটি শক্তিশালী হাতিয়ার রয়েছে। প্রথমত, এভিডেন্স বা প্রমাণ কীভাবে সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন করতে হয়—সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত, ভায়া মিডিয়ার ওপর নির্ভর না করেও সরাসরি সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরার মতো শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তার রয়েছে।

তিনি আরও বলেন, পেশিশক্তি দিয়ে হয়তো সাময়িকভাবে প্রভাব বিস্তার করা যায়, কিন্তু তথ্য ও জনমতের মাধ্যমে যে দীর্ঘস্থায়ী সামাজিক চাপ তৈরি হয়, তা উপেক্ষা করা কারও পক্ষে সম্ভব নয়। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে কঠোর স্বৈরশাসকরাও শেষ পর্যন্ত জনমত ও সত্যের চাপ থেকে রেহাই পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবকে ঘিরে প্রশাসনিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মশক নিয়ন্ত্রণ...

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া একাধিক বক্তব্যে...

রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

দিনভর বিক্ষোভের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১০টার দিকে অনলাইন প্লাটফর্মে এ...

খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাট থেকে কুমির টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার...

Recent Comments