Monday, June 1, 2026
Home জাতীয় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টার পর তেঁতুলিয়া উপজেলার একটি এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। নির্ধারিত সময় অতিক্রম করে মাইক ব্যবহার করে বক্তব্য চালিয়ে যাওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়। এরপর ঘটনাস্থলেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

সভাস্থলে ওই সময় পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ নির্বাচন কমিশনের আচরণবিধির ১৭(২) ধারা লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে সারজিস আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময় ও নিয়ম মেনে নির্বাচনি সভা পরিচালনার বিষয়ে সতর্কবার্তা দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ সাংবাদিকদের বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মাঠ পর্যায়ে নজরদারি করছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি জানান, বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত সময়সীমা অতিক্রম হয়ে যায়। আইনের প্রতি সম্মান জানিয়ে জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে প্রচারণা চালানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments