Saturday, May 30, 2026
Home জাতীয় রাজনীতি পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তুললেন তারেক রহমান

পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তুললেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে দেশে ধারাবাহিকভাবে ভোট ডাকাতি হয়েছে এবং দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনেও একই চিত্র দেখা যাচ্ছে; বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট ডাকাতির ঘটনা ঘটছে। এ অবস্থায় জনগণকে ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত হলে দেশের মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। নতুন করে খাল খনন, কৃষকদের জন্য কার্ড প্রদান, নারীদের বিশেষ সহায়তা কর্মসূচি এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। তাঁর ভাষায়, লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে, তারা জনগণকে বিভ্রান্ত করছে। এ ধরনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় ওই দলের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়ার সময় দেশি-বিদেশি ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের ঘটনাও এর উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। সমাবেশে তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। সভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভোট দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments