গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রকিবুল করিম। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত এমডি ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। গার্ডিয়ান কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শেখ রকিবুল করিম একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য।


