Thursday, July 16, 2026
Home কর্পোরেট আইডিআরএর পুরস্কার পাচ্ছে ১৩ বীমা প্রতিষ্ঠান

আইডিআরএর পুরস্কার পাচ্ছে ১৩ বীমা প্রতিষ্ঠান

বীমা খাতের ১৩ প্রতিষ্ঠানকে সেরা বীমা কোম্পানির পুরস্কার দিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এজন্য সংস্থাটি সম্প্রতি অনুষ্ঠিত ১৯২তম সভায় ‘‌আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীমা খাতে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং ভালো কোম্পানিগুলোর কাজের মূল্যায়নের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জীবন বীমা ও সাধারণ বীমা (নন-লাইফ) শ্রেণীতে ২০২৫ সালের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানকারী শীর্ষ ১৩ প্রতিষ্ঠানের নাম এরই মধ্যে নির্বাচিত করেছে আইডিআরএ। এর আগে সংস্থাটি এ খাতের কোম্পানিগুলোর সার্বিক সুশাসন পর্যালোচনা করেছে। অ্যাওয়ার্ড হস্তান্তরের কার্যক্রম শিগগিরই জানানো হবে।

দেশে জীবন বীমা প্রতিষ্ঠান রয়েছে ৩৬টি। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান হচ্ছে মেটলাইফ। এছাড়া দ্বিতীয় হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, চতুর্থ জীবন বীমা করপোরেশন এবং পঞ্চম স্থান অর্জনকারী যৌথভাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে ৪৬টি। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় হয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স, চতুর্থ গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স এবং পঞ্চম হয়েছে যৌথভাবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments