Thursday, June 4, 2026
Home পুঁজিবাজার বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বিএসইসি

বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বিএসইসি

শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে আগামী ১২ কর্মদিবসের মধ্যে পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের বিশেষ আদেশ অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সকল পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে এই সভা বাস্তবায়ন করতে হবে।

বিএসইসির ৯৯৫তম জরুরি কমিশন সভায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কমিশন জানিয়েছে, দীর্ঘদিন ধরে পর্ষদ সভা না হওয়ায় কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত প্রায় স্থবির হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ও করপোরেট শাসন ঝুঁকির মুখে পড়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ত্রৈমাসিক হিসাব দাখিল করতে ব্যর্থ হয়েছে। ডিএসই তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবসহ চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসেও লক্ষ্য করা গেছে।

কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় কমিশনের আদেশ পুনরায় কার্যকর হয়েছে। বিএসইসি জানিয়েছে, অন্যান্য অনিয়মকারী কোম্পানির বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে পর্ষদ পুনর্গঠন ও প্রশাসনিক পদক্ষেপ অন্তর্ভুক্ত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

Recent Comments