চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া ‘নির্বাচনী উৎসব’ অফারে গ্রাহকরা এখন মিনিস্টারের যেকোনো ইলেক্ট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্টে। ‘নির্বাচনী উৎসব’ অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভিতে গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট।
নির্বাচনী উৎসব অফার সর্ম্পকে কম্পানিটির হেড অব ব্র্যান্ড কে এম জি কিবরিয়া বলেন, মিনিস্টার দেশের মানুষের কম্পানি। আমাদের কম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এই সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির ওপর।
সবশেষ নির্বাচনী খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩% ডিসকাউন্ট। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। আশা করি গ্রাহকগণ এই অফারটি সাদরে গ্রহণ করবে। সর্বশেষ অফার বা যেকোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে ministerbd.com


