Thursday, July 2, 2026
Home অর্থ-বানিজ্য আকাশছোঁয়া স্বর্ণের দাম দেশের বাজারে, ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

আকাশছোঁয়া স্বর্ণের দাম দেশের বাজারে, ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১০ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৯ জানুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৯৭৯ টাকা। তার আগে ৫ ও ৬ জানুয়ারি দু’দিনে ভরিতে ভালো মনের সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ১৩২ টাকা। অর্থাৎ দু’দফা দাম বাড়ার পর কিছুটা কমে এখন আবার সোনার দাম বাড়ানো হলো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

এর আগে গত ৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৯৭৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৭৫ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা। শনিবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন...

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায়...

Recent Comments