Wednesday, July 15, 2026
Home জাতীয় আবহাওয়ার খবর: ১৪ জানুয়ারি, ২০২৪

আবহাওয়ার খবর: ১৪ জানুয়ারি, ২০২৪

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ ৩০ পৌষ, রোববার। আজকের (১৪ জানুয়ারি) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা (টেকনাফ)

২৭.১ ডিগ্রি সেলসিয়াস

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (দিনাজপুর)

৮.৫ ডিগ্রি সেলসিয়াস

আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

১৪ ডিগ্রি সেলসিয়াস

আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা

১৮.১ ডিগ্রি সেলসিয়াস

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments