Saturday, June 13, 2026
Home জাতীয় সারা দেশে অভিযানে ৫১০ জন গ্রেফতার, জব্দ ছয়টি আগ্নেয়াস্ত্র

সারা দেশে অভিযানে ৫১০ জন গ্রেফতার, জব্দ ছয়টি আগ্নেয়াস্ত্র

অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে ছয়টি আগ্নেয়াস্ত্র।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযানটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে সারা দেশে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালানো হয়। এর অংশ হিসেবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল এবং ৪৮ হাজার ৩৮৪টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ পরিচালনার ঘোষণা দেন। ঘোষণার পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে সমন্বিতভাবে অভিযান শুরু করেন।

এই অভিযানের আওতায় প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে এবং অপরাধীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে সড়কে যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে অবৈধ মোটরসাইকেল ও গাড়ির চলাচল বন্ধ করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments