Wednesday, April 29, 2026
Home জাতীয় ঢাকার ২০ আসনের ২৩৮ মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

ঢাকার ২০ আসনের ২৩৮ মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের জন্য দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর দুইটি ভিন্ন স্থানে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যেখানে মোট ২৩৮টি মনোনয়নপত্র পরীক্ষা করা হবে।

ঢাকা মহানগরীর আওতাধীন ১৩টি আসনের মনোনয়ন যাচাই করা হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। অপরদিকে মহানগরের বাইরের আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে। সকাল থেকেই সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে বাছাই কার্যক্রম শুরু হয়।

এই যাচাই-বাছাইয়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, ঋণ ও কর সংক্রান্ত তথ্য, হলফনামায় দেওয়া বিবরণসহ আইনি সব দিক পর্যালোচনা করা হবে। যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করবেন অথবা প্রয়োজনীয় কারণে বাতিলের সিদ্ধান্ত দেবেন।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত বিধি অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মনোনয়ন যাচাই করা হচ্ছে। সহকারী রিটার্নিং অফিসাররা আগেই প্রার্থীদের সব কাগজপত্র যাচাই করে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মনোনয়ন যাচাই চলবে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি আপিল দাখিল, ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি এবং ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

Recent Comments