Wednesday, July 15, 2026
Home জাতীয় ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

নতুন মন্ত্রিসভার আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে।‌ রোববার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরমধ্যে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগের পিএস-ই রয়েছেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন, বা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পিএস মোহাম্মদ সানোয়ার হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিএস মো. আলমগীর হোসেন একই পদে ফের নিয়োগ পেয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনাইদ আহমেদ পলকের পিএস (আইসিটি বিভাগে থাকাকালীন) নিয়োগ পেয়েছেন মো. মুশফিকুর রহমান। তিনি আগেও মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

এ ছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের পিএস করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব নাইমুল আজম খানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পিএস এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলমকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পিএস করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমানকে নৌপরিবহন প্রতিমন্ত্রীর খালিদ মাহমুদ চৌধুরীর পিএস এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মোস্তাফিজার রহমানকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেনের (রিমি) পিএস নিয়োগ পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments