Tuesday, May 26, 2026
Home কর্পোরেট গ্রিন ফাইন্যান্সিং সুবিধা চালুর লক্ষ্যে প্রাইম ব্যাংক ও ফ্লোকো বাংলাদেশের চুক্তি

গ্রিন ফাইন্যান্সিং সুবিধা চালুর লক্ষ্যে প্রাইম ব্যাংক ও ফ্লোকো বাংলাদেশের চুক্তি

দেশের পেট্রোল পাম্প মালিকদের জন্য বিশেষায়িত গ্রিন ফাইন্যান্সিং সুবিধা চালুর লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও ফ্লোকো বাংলাদেশ লিমিটেড একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষরিত হয়, যা খুচরা জ্বালানি খাতে পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংক যোগ্য পেট্রোল পাম্প মালিকদের নকশাকৃত গ্রিন ফাইন্যান্সিং সমাধান প্রদান করবে। এর মাধ্যমে পাম্প মালিকরা আধুনিক ফুয়েল ট্যাংক পরিষ্কারকরণ, স্লাজ অপসারণ ও বাষ্প নির্গমন হ্রাস প্রযুক্তি বাস্তবায়ন করতে পারবেন, ব্যায়বহুল প্রাথমিক বিনিয়োগ ছাড়াই। উদ্যোগটি বাংলাদেশের জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্য ও পরিবেশগত সম্মতি নিশ্চিত করতে সহায়ক হবে এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

সমঝোতা স্মারকে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ফ্লোকো বাংলাদেশের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ ইফতাখার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত এসএমই বিজনেস প্রধান মোহাম্মদ আমিনুর রহমান, এস বিজনেস ও রিফাইন্যান্স বিভাগের প্রধান শেখ নূর আলম, ফ্লোকো বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মারুফ আলম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রাইম ব্যাংক ও ফ্লোকো বাংলাদেশ উন্নত পরিবেশবান্ধব প্রযুক্তি ও সহজলভ্য অর্থায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে পরিবেশগত দায়বদ্ধতার নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments