Wednesday, July 15, 2026
Home পুঁজিবাজার ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে সাড়ে তিন কোটি টাকা

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে সাড়ে তিন কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকার। গত বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ৩ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে ডিএসইতে মোট ১০ হাজার ২০৬ কোটি ৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৭৩ টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭ হাজার ২২১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ১৬ কোটি ০৩ লাখ ২৯ হাজার ২৮১ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে সরকার রাজস্ব কমেছে ৩ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে চলতি বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৪২ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৮৫ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৩১ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৮ কোটি ৮৬ লাখ ৬৯৬ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৭৩ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments