Monday, June 15, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

ঝিনাইদহে নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা উন্নয়নে এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন “Skills for Industry Competitiveness and Innovation (SICIIP)” প্রকল্পের অংশ হিসেবে। “উদ্যোক্তা হবো, দেশ গড়বো” স্লোগানে আয়োজিত এই প্রশিক্ষণে ২৫ জন উদ্যোক্তা অংশ নেন, যার মধ্যে ১৫ জন নারী উদ্যোক্তা ছিলেন।

গত বুধবার ঝিনাইদহের সিও টাওয়ারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী তুলে দেওয়া হয়। রবিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা ব্যাংক পিএলসি এ তথ্য জানায়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোহাম্মদ কবির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের এসএমই (মার্কেটিং) প্রধান এন এইচ এম নুসরাত এবং সিও এনজিওর নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা ব্যাংকের ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক মোঃ আতিয়ার রহমান।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ব্যাংকিং সুবিধা গ্রহণ ও উদ্ভাবনী চিন্তাধারাসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ ঝিনাইদহ অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরি ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয় উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে আরও উৎসাহ যোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments