Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেলেন তানজিল চৌধুরী

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেলেন তানজিল চৌধুরী

প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরী পুনরায় দায়িত্ব পেয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৮৫তম সভায় তাকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকছেন।

২০২০ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তানজিল চৌধুরীর নেতৃত্বে প্রাইম ব্যাংক উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নয়নের ধারায় প্রবেশ করে। ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনভিত্তিক সেবা, গ্রাহককেন্দ্রিক সমাধান, পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনায় অগ্রগতি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে স্থায়িত্বশীল প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে ব্যাংকের সাফল্য শিল্পখাতে দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ব্যাংকের বাইরে তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতে সক্রিয় প্রতিষ্ঠানটি চার দশকেরও বেশি সময় ধরে দেশের করপোরেট অঙ্গনে শক্ত অবস্থান ধরে রেখেছে। এছাড়া তিনি যুক্তরাজ্যভিত্তিক ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

করপোরেট অঙ্গনের পাশাপাশি খেলাধুলা ও ব্যবসায়িক সংগঠনেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক হিসেবে দুটি মেয়াদে দায়িত্ব পালন ছাড়াও তিনি বয়সভিত্তিক ক্রিকেট কমিটি ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তানজিল চৌধুরী বিএমবিএ এবং এসএমএমএবি–এর সাবেক সভাপতি হিসেবেও পরিচিত।

শিক্ষাজীবনে তিনি কিংস কলেজ লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন এবং এসিসিএ অ্যাপ্লায়েড স্কিলসে কোয়ালিফায়েড প্রোফেশনাল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments