Wednesday, May 6, 2026
Home অর্থ-বানিজ্য জনগণের কাঁধে চাপছে ৫৫ হাজার কোটি টাকার বাড়তি করের বোঝা

জনগণের কাঁধে চাপছে ৫৫ হাজার কোটি টাকার বাড়তি করের বোঝা

লক্ষ্যমাত্রা সংশোধনের নামে নতুন করে জনগণের কাঁধে ৫৫ হাজার কোটি টাকার করের বোঝা চাপাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঘাটতির মধ্যেই আদায়ের এই ভার পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর। দাতা সংস্থা আইএমএফের চাপে চলতি অর্থবছরের লক্ষ্য সংশোধন যৌক্তিক হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এ সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল।

সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানো হয়। কিন্তু চলতি অর্থবছরে প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। যার পুরোটা আদায় করতে হবে এনবিআরকে।

২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসেই দেশের রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। লক্ষ্যমাত্রা সংশোধন করে আরও ৫৫ হাজার কোটি টাকার বোঝা চাপানো হয়েছে এনবিআরের ওপর। রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা, যা বিদ্যমান লক্ষ্য থেকে প্রায় ১১ শতাংশ বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে বিনিয়োগে মন্দাভাব, উন্নয়ন কর্মসূচির ধীরগতি-সহ নানা কারণে অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। লক্ষ্য পূরণ করতে গেলে চাপ ব্যবসায়ীদের ওপরই বেশি পড়বে বলে মনে করেন তারা।

চলতি অর্থবছরে আমদানি–রপ্তানি পর্যায়ে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ১৪ হাজার কোটি টাকা। এছাড়া ভ্যাটের লক্ষ্য বাড়ানো হয়েছে ২০ হাজার ৩৫০ কোটি টাকা এবং আয়করে ২০ হাজার কোটি টাকার বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তেল-গ্যাসের পর এবার দাম বাড়তে পারে বিদ্যুতের

জ্বালানি তেল ও এলপিজির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাইকারি পর্যায়ের পাশাপাশি গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে। মঙ্গলবার (৫...

২২ দিন পর খুলছে ইস্টার্ন রিফাইনারি, আসছে একের পর এক তেলের জাহাজ

কাঁচামাল বা অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) অভাবে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় সচল হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার...

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের University of South Florida কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার...

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ,...

Recent Comments