Tuesday, June 16, 2026
Home জাতীয় ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

‘আবার ৭১’ নামে একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি এবং প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হলো।
বুধবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে কুচক্রীমহল এ ধরনের বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করে ডিএমপি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের পুনরায় অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments