শেয়ার বাজারে তালিকাভুক্ত স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল কারিম শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, উদ্যোক্তা ওবায়দুল কারিম ৩ লাখ ৫০ হাজার শেয়ার কেনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট থেকে ক্রয় করতে পারবেন।
কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, পরিচালকদের কাছে মোট শেয়ারের ২৫.১৮ শতাংশ রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১০.৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৩.৯১ শতাংশ শেয়ার।


