Monday, June 15, 2026
Home পুঁজিবাজার মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ

মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পর্ষদ সভা আগামীকাল হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত কোম্পানিটি পর্ষদ সভার তারিখ পরিবর্তন করে ৯ নভেম্বর নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে পর্ষদ সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সায়।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪১৩ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮। এর ৫৮ দশমিক ৬৭ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ১৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন জুবাইদা রহমান

তরুণ প্রজন্মের বিজ্ঞানভিত্তিক চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় সেরা দলগুলোর হাতে পুরস্কার তুলে...

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ...

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

Recent Comments