Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি, সতর্ক করল সরকার

ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি, সতর্ক করল সরকার

ক্ষতিকর হলুদ রঙ মিশিয়ে ‘মথ’ ডালকে ‘মুগ’ ডাল নামে বিক্রি করা হচ্ছে বাজারে। এ ধরনের রঙ ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং এতে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) এ ধরনের ডাল বিক্রি বন্ধ ও জনস্বার্থে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গত অর্থ-বছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি করা হলেও, বাজারে মথ নামে কোন ডাল পাওয়া যায়নি।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রিত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৭ ধারা মতে, খাদ্যে রঙ ব্যবহার বা রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।

এ সময়, সকল খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সর্বসাধারণকে মুগ ডাল ক্রয়ের সময় মুগ ডালের বিশুদ্ধতা যাচাই এবং ওই ডালে রঙ মিশ্রিত হয়েছে কি-না, তা নিশ্চিত হয়ে ডাল ক্রয়ের জন্যও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments