Sunday, May 24, 2026
Home জাতীয় দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, নদীর বালি দখল ও অন্যের জমি দখলের মতো অপরাধে জড়িত ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “সমাজের সজ্জন ও ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু যারা চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে বা দখলবাজি করে, তারা কোনোভাবেই বিএনপির সদস্য হতে পারবে না।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন। এদিকে জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের বক্তব্য এখন শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনজুর এলাহি।

বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments