Saturday, July 25, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে “ক্যাশলেস বাংলাদেশ” ক্যাম্পেইন: রোডশো ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে “ক্যাশলেস বাংলাদেশ” ক্যাম্পেইন: রোডশো ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষে ২২ অক্টোবর, ২০২৫ বুধবার এক দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাশলেস লেনদেন প্রসারের লক্ষ্যে এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়।

রোডশোটি আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে বাদামতলী প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল আগ্রাবাদে শেষ হয়। পরে হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ-সচিব) এস এম সরওয়ার কামাল ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ।

সেমিনারে অতিথিরা ক্যাশলেস লেনদেনের গুরুত্ব এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন। অংশগ্রহণকারীরা পরে শহরের ১৮টি স্থানে বাংলা-কিউ-আর অধিভুক্ত বিভিন্ন ব্যাংকের স্টল পরিদর্শন করেন।

প্রধান অতিথি আরিফ হোসেন খান বলেন, দেশে বছরে নগদ ব্যবস্থাপনায় খরচ হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা, যা ডিজিটাল লেনদেনের মাধ্যমে সাশ্রয় করা সম্ভব। তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেন নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমিয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও নিরাপদ ও কার্যকর করবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments